কালীগঞ্জে রাখালগাছি ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-01 ইং
কালীগঞ্জে রাখালগাছি ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নে ২০১৯-২০২০ইং অর্থবছরের এলজিএসপি-৩ কর্মসূচির আওতায় স্বাস্থ্য সুরক্ষায় ১৫০টি দুস্থ পরিবারের মধ্যে ডেটল সাবান, সার্জিক্যাল মাস্ক ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে রাখালগাছি ইউনিয়ন পরিষদ থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মণ্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, ইউপি সচিব শেখ হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের সংরক্ষিতসহ সব ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)