ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের জন্মদিন পালন করেছে মেহেরপুর জেলা যুবলীগ। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, ওয়ার্ড আওয়াামী লীগের সভাপতি নুরুল ইসলাম, মেহেরপুর পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ-আল-মামুন, যুবলীগের সাবেক নেতা হিলন প্রমুখ। জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, মেহেরপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফিজুর রহমান পোলেন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজি সাইফুল ইসলাম, বারাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি এস আই রিঙ্কু মাহমুদ, আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সুইট, মোনাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেক, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মংলা, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিকসহ যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। আলোচনা সভা শেষে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
