মেহেরপুরে স্বেচ্ছাসেবক সংগঠনের মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-01 ইং
মেহেরপুরে স্বেচ্ছাসেবক সংগঠনের মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনা মোকাবিলায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নির্দেশে মেহেরপুর শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন মাস্ক বিতরণের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি বলেন, বাংলাদেশ সরকারের সহযোদ্ধা মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নির্দেশনা ও অনুপ্রেরণায় এক দল যুবসমাজ তাঁর আহ্বানে সাড়া দিয়ে করোনাভাইরাস মোকাবিলায় প্রত্যেকটি অঞ্চলে মাস্ক বিতরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিটি সদস্যকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ দিন কোভিড-১৯ স্বেচ্ছাসেবক কমিটির নেতৃবৃন্দ মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকায় ইজিবাইক চালক, ভ্যান চালক, রিকশা চালক, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হাসান আসিফ, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, কোভিড-১৯ স্বেচ্ছাসেবক কমিটির সদস্য লিটিল, মামুন, জুয়েল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)