গাংনী পৌরসভার ২০২০-২১ অর্থবছরে স্বাস্থ্যখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণা

আপলোড তারিখঃ 2020-07-01 ইং
গাংনী পৌরসভার ২০২০-২১ অর্থবছরে স্বাস্থ্যখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী পৌরসভার ২০২০-২১ অর্থবছরে স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ৩৭ কোটি ৫৭ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী পৌর কার্যালয়ের হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ ভেণ্ডার বলেন, করোনা মহামারির কথা মাথায় রেখে স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তা ছাড়াও চলতি অর্থবছরের সরকারের বিভিন্ন বিশেষ প্রকল্প পাওয়ার কথা রয়েছে। সেগুলো পেলে গাংনীর মানুষ পাবে উন্নত নাগরিক সুবিধা, সাপ্লাইয়ের পানি, ড্রেনেজ ব্যবস্থা, অলিতে-গলিতে পাকা সড়ক, প্রায় ২ শ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে আধুনিক মানের পৌরসভা গড়ে তোলা হবে। বাজেট অধিবেশনে পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে বাজেট পড়ে শুনান হিসাবরক্ষক কর্মকর্তা জুলফিকার আলী। ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাত ও পানি সাপ্লাই আয় ধরা হয়েছে বেশি। এ বছর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে যে খাতে করোনায় স্বাস্থ্যখাত ও অবকাঠামোগত উন্নয়ন খাতকে গুরুত্ব দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়। এর আগে ২০১৯-২০ অর্থবছরে বাজেট ছিল ৫৬ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ২ শ ২২ টাকা। করোনায় স্বাস্থ্যবিধির মেনে বাইরের কোনো অতিথি রাখা হয়নি এবার বাজেট অধিবেশনে। শুধুমাত্র পৌর কাউন্সিলররা সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। পৌর কাউন্সিলর নবীর উদ্দীন, সাইদুল ইসলাম, কাউন্সিলর, মিজানুর রহমান মদন, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, আসাল উদ্দীন, বাবলু আহম্মেদ, বদরুল আলম বুদু, এনামুল হক ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)