জীবননগরে সাবেক ফুটবলার কাশেমের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
জীবননগরে সাবেক ফুটবলার কাশেমের ইন্তেকাল ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে এক সময়ের ফুটবল জগতের জাদুকর-খ্যাত আবুল কাশেম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবুল কাশেম জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত ওলিউর রহমান মিস্ত্রির ছেলে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর স্টেডিয়াম মাঠে নামাজের জানাজা শেষে স্টেডিয়াম কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ফুটবলার আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমসহ সাবেক ও বর্তমান ফুটবলার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)