ঝিনাইদহে বেদে পল্লীর শিশুদের মধ্যে খাদ্য বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
ঝিনাইদহে বেদে পল্লীর শিশুদের মধ্যে খাদ্য বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের বেদে পল্লীর অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে পুষ্টিকর গরুর দুধ ও মজাদার বিস্কুট বিতরণ করা হয়েছে। পিপলস ফর হিউম্যানিটির সহযোগিতায় এবং ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদের উদ্যোগে গতকাল সোমবার বেলা দুইটার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাটার পাশে বেদে পল্লীর প্রায় শতাধিক শিশুকে এ গরুর দুধ ও বিস্কুট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবগঙ্গা রক্ষা পরিষদের আহ্বায়ক কে এম সাইফুজ্জামান শিমুল, খানজাহান আলী খানজা, পরাগ, আলী আকবার, পিপলস ফর হিউম্যানিটির প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদক হাশিম রেজা রিয়াদ, কার্যকরী সদস্য মাহমুদ আল হাসান সাগর প্রমুখ। এ সময় নবগঙ্গা রক্ষা পরিষদের আহ্বায়ক কে এম সাইফুজ্জামান শিমুল বলেন, ‘বেদে পল্লীর এই মানুষসহ ছোট ছোট শিশুরাও আমাদের সমাজের একটি অংশ। আমরা সুবিধাবঞ্চিত অসহায় ছিন্নমূল পাগলদের পাশাপাশি বেদে পল্লীতেও খাবারসামগ্রী সহায়তা করেছি। কিন্তু লক্ষ্য করেছি এ বেদেপল্লী শিশুরা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা পুষ্টিকর তরল দুধ ও বিস্কুট বিতরণের।’ পিপলস ফর হিউম্যানিটির সাধারণ সম্পাদক হাশিম রেজা রিয়াদ বলেন, ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদের কার্যক্রম অভিনব ও প্রশংসার দাবিদার। তাই আমি তাদের সঙ্গে এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)