জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর লক্ষীপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিব্বির আহাম্মেদ ও হাবিবুর রহমান এ জরিমানা করেন। সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার বিকেল চারটার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধে প্রজ্ঞাপন জারি করেছে। গতকাল সোমবার সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে লক্ষীপুর এক কসমেটিক্সের মালিক কামাল হোসেনকে ১ হাজার, মুদি দোকানি সুজন মিয়াকে ২ শ টাকা ও মুদি দোকানি আব্দুল হান্নানকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এসআই সিরাজুল আলমের নেতৃত্বে জীবননগর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)