আলমডাঙ্গার আলিয়াটনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
আলমডাঙ্গার আলিয়াটনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে রসেনা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। গতকাল সোমবার দুপুরে উপজেলার আলিয়াটনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রসেনা খাতুন উপজেলার আলিয়াটনগর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। জানা যায়, বাড়ির উঠানের ওপর দিয়ে পাখিভ্যানের চার্জ দেওয়ার বৈদ্যুতিক তার ও কাপড় মেলানোর তার পাশাপাশি ছিল। বৈদ্যুতিক তার লিক থাকার কারণে কাপড় মেলার তার বিদ্যুতায়িত হয়ে যায়। গতকাল সোমবার দুপুরে রাশেনা খাতুন ভেজা কাপড় মেলে দেওয়ার সময় অসাবধানতাবশত তারে হাত লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। চিৎকার করলে পাশে থাকা ছেলের বউ ফরিদা পারভীন ছুটে এসে শাশুড়ীকে বাঁচাতে এলে আহত হন। রেশেনা খাতুন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ফরিদা পারভীনের হাত পুড়ে যায়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)