চুয়াডাঙ্গায় পারিবারিক শত্রুতায় সরকারি কর্মকর্তাকে মারধর!

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
চুয়াডাঙ্গায় পারিবারিক শত্রুতায় সরকারি কর্মকর্তাকে মারধর! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ারপুরে পারিবারিক শত্রুতার জেরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তাকে মারধরের অভিযোগে ওই কর্মকর্তার বড় ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে সদর থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে দশমাইল আলিয়ারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া অজিফা খাতুন (৪০) আলিয়ারপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক শত্রুতার জেরে গতকাল দুপুরের পর ওই সরকারি কর্মকর্তার বড় ভাই আলমগীর হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী অজিফা খাতুন, ঝিনাইদহ জেলার ডাকবাংলা গ্রামের শাহিন জোয়ার্দ্দার ও তাঁর স্ত্রী সালেহা খাতুন ডালিয়া এবং ঝিনাইদহ শৈলকুপা থানার ভাদরা গ্রামের জহির উদ্দীন ও তাঁর স্ত্রী চম্পা খাতুন এই সরকারি কর্মকর্তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায় ওই উর্ধ্বতন সরকারি কর্মকর্তা গালিগালাজ করতে নিষেধ করলে তাঁরা রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনায় ওই সরকারি কর্মকর্তার স্ত্রী রেশমা ইসলাম সুমা চুয়াডাঙ্গা সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন। এরিপোর্ট লেখাপর্যন্ত উক্ত ঘটনায় অভিযুক্ত অজিফা খাতুন থানা হেফাজতে ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)