উন্নত সেবা দিতেই পুষ্টিবিদ নিয়োগ করা হয়েছে

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
উন্নত সেবা দিতেই পুষ্টিবিদ নিয়োগ করা হয়েছে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভায় সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের হোটেল সাহিদ প্যালেসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নভেল করোনাভাইরাস মোকাবিলা ও চলমান কার্যক্রম প্রসঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহা। সভায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, কোষ্যাধ্যক্ষ অ্যাড. আকসিজুল ইসলাম রতন, কার্যনির্বাহী সদস্য ডা. ফকির মোহাম্মদ, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. রফিকুল ইসলাম, ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও ডা. নাহিদ ফাতেমা রত্না উপস্থিত ছিলেন। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অ্যাড. আকসিজুল ইসলাম রতন। সভায় গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন, ডায়াবেটিক সমিতির কার্যক্রম গতিশীল ও নভেল করোনাভাইরাস প্রসঙ্গে আলোচনা করা হয়। রোগীদের সেবার কথা চিন্তা করে একজন পুষ্টিবিদ নিয়োগ করা হয়েছে। এখন থেকে রোগীরা কীভাবে ডায়েট চার্ট ফলো করবে, তা জানতে পারবেন। সভায় সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘ডায়াবেটিক সমিতি বর্তমান করোনাভাইরাসের কারণে কীভাবে রোগীদের সেবা শারীরিক দূরত্ব বজায় রেখে দেওয়া যায় এবং উন্নত চিকিৎসাসেবা দেওয়া যায়, সেদিকে সবাইকে সচেষ্ট হতে আহ্বান জানান। তিনি আরও বলেন, রোগীদের উন্নত সেবা দিতেই একজন পুষ্টিবিদ নিয়োগ করা হয়েছে। এ ছাড়া নভেল করোনাভাইরাস মোকাবিলায় করণীয় সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)