চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলার পলাতক আসামি অপু গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলার পলাতক আসামি অপু গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়ার প্রতিবেশী এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা অপু নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শান্তিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ধর্ষক একই এলাকার খোকন শেখের ছেলে অপু (১৮)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) একরামুল হুসাইন ফোর্স নিয়ে শান্তিপাড়ায় অভিযান চালিয়ে অপুকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ। প্রসঙ্গত, গত ২৪ মার্চ ঋণের কিস্তি দিতে যাওয়ার সময় শান্তিপাড়ার আলমগীর হোসেনের ছেলে নাঈম (২১), একই এলাকার খোকন আলীর ছেলে অপু (২৪) ও রতন (২৫)। ওই গৃহবধূকে জোরপূর্বক নাঈমদের ঘরের মধ্যে ঢুকিয়ে নেয়। পরে অপু ও রতন বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিলে নাঈন ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় ওই তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আসামিরা। গতকাল অপু গ্রেপ্তার হলেও অপর দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)