অসতর্ক থাকলে আপনিও সংবাদ হয়ে যেতে পারেন

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
অসতর্ক থাকলে আপনিও সংবাদ হয়ে যেতে পারেন ছবির ক্যাপশন:
জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সভায় সভাপতি জাহিদ বাবু জীবননগর অফিস: জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় জীবননগর প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা ও জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, সম্পাদক জামাল হোসেন খোকন, সাংবাদিক আব্দুর রশিদ, ফয়সাল মাহতাব মানিক, রাজেদুল ইসলাম, চাষী রমজান, রমজান আলী, মারুফ মালেক, আলমগীর হোসেন, রবিন রাজ, মনিরুজ্জামান রিপন, রাসেল হোসেন মুন্না, আনারুল ইসলাম, মধু, মতিয়ার রহমান, অর্পণ রকি, শোয়েব হোসেন, আসাবুল হক প্রমুখ। সভায় সমাপনী বক্তব্যে সভাপতি জাহিদ বাবু করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বেঁচে থাকলে জীবনে অনেক সংবাদ লিখতে পারবেন। কিন্তু অসতর্ক থাকলে আপনিও সংবাদ হয়ে যেতে পারেন। তাই এই দুর্যোগ মুহূর্তে সতর্ক থেকে কাজ করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)