কার্পাসডাঙ্গায় খেতের ফসল নষ্ট ও চুরির অভিযোগ

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
কার্পাসডাঙ্গায় খেতের ফসল নষ্ট ও চুরির অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের নতুনপাড়ার লাল চাঁদের ছেলে নূর আলীর ঘরের তালা ভেঙে সোনার গহনা এবং নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। সেই সাথে নূর আলীর আরেক সহোদর শিক্ষক আঃ হান্নানের বাঁশঝাড় ও পাট ক্ষেত কেটে দেবারও অভিযোগ উঠেছে। জানা গেছে, নূর আলী ও শিক্ষক আঃ হান্নান পীরপুরকুল্লা গ্রামের ব্রাকের কর্মী সাইফুল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী রতন, স্বপন, সাখাওয়াৎ ও মামুনের পরস্পর আত্মীয়। এদের বিরুদ্ধে হত্যা মামলা হলে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় নূর আলী ও আঃ হান্নানের পুরো পরিবার। গতকাল সোমবার বিকালে তারা বাড়ি ফিরে দেখে তাদের ঘরের তালা ভাঙ্গা এবং ঘরের ভিতর সব কিছু ছড়ানো ছিটানো ও ড্রয়ার খোলা। ড্রয়ারে থাকা সোনার গহনা ও নগদ প্রায় ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেন নূর আলী। এছাড়াও ঘরে থাকা ৬ বস্তা ধান, ভ্ট্টুা ও পেঁয়াজ নিয়ে গেছে চোরের দল। অপরদিকে নুর আলীর ভাই আ. হান্নান জানান, তার বাঁশঝাড় ও পাটক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত তারা দামুড়হুদা মডেল থানায় মামলার প্রস্ততি নিচ্ছিলেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)