মেহেরপুরে স্বেচ্ছাসেবক সংগঠনের মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-30 ইং
মেহেরপুরে স্বেচ্ছাসেবক সংগঠনের মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস মোকাবিলায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নির্দেশনায় মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ মাস্ক বিতরণের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, ‘আমরা স্বেচ্ছাসেবক সংগঠন থেকে মাস্ক বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি সচেতন হই, আমাদের পরিবারসহ আশেপাশের মানুষজন সুস্থ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলাচল করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক একটি গুরুত্বপূর্ণ উপকরণ।’ মেহেরপুর শহরের বড়বাজার থেকে কাঁসারিপাড়া মোড় পর্যন্ত রিকশা চালক, ইজিবাইক চালকসহ সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি তানভির আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ রকি, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সিনিয়র সহসভাপতি রাজু আহমেদ লিটিল, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজিব, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)