ঝিনাইদহে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-06-29 ইং
ঝিনাইদহে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে মহাসড়ক থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম সদর উপজেলার বাদ-পুকুরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে ও তাঁরা মিয়া একই উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের চান্দু মিয়ার ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সদর উপজেলার ডাকবাংলা ত্রি-মোহনি এলাকায় রাস্তায় গাড়ি ঠেকিয়ে শ্রমিকদের নামে চাঁদা তোলা হচ্ছে, এমন একটি লিখিত অভিযোগে দেন ভোলা জেলার এক ট্রাক চালক। তিনি আরও জানান, পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দেশনা মোতাবেক রাতে অভিযান চালানো হয়। এ সময় হাতে-নাতে জাহাঙ্গীর আলম ও তাঁরা মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দুজন পালিয়ে যান। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)