চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, ফার্মেসি মালিক আটক

আপলোড তারিখঃ 2020-06-29 ইং
চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, ফার্মেসি মালিক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দোকান থেকে টাকা চুরির অভিযোগ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জটারখালী বাজারের এক ফার্মেসির মালিকের নির্যাতনে জিসান (১১) নামের এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। শিশুটিকে হাত-পা বেধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের অভিযোগে পুলিশ মামুন নামের ওই ফার্মেসির মালিককে আটক করেছে। মামুন উপজেলার জোড়াদহ গ্রামের শামছুল আলমের ছেলে। নির্যাতিত জিসান একই গ্রামের খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, মামুনের উপজেলার জটারখালি বাজারে ওষুধের ফার্মেসি আছে। জিসান তাঁর ফার্মেসির কর্মচারী। গত শনিবার সকালে দোকানের তিন হাজার টাকা চুরি হওয়ায় জিসানকে অভিযুক্ত করে মামুন তাঁর হাত-পা বেধে মারধর করেন। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ওই শিশুকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার ও মামুনকে আটক করে। জিসানের বাবা খলিলুর রহমান জানান, তাঁর ছেলে দীর্ঘদিন মামুনের ওষুধের দোকানে কাজ করছে। কোনোদিন তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠেনি। শনিবার সকালে তার ছেলেকে মাত্র তিন হাজার টাকা চুরির অভিযোগ তুলে নির্যাতন করা হয়। শিশু জিসান দাবি করেছে, সে টাকা চুরি করেনি। তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে মারধর করেছেন ফার্মেসি মালিক মামুন। অভিযুক্ত দোকানি মামুন বলেন, তিনি দোকান ফেলে বাইরে গিয়েছিলেন। দোকানে ফিরে দেখেন ক্যাশ বাক্সে তিন হাজার টাকা নেই। মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুণ্ডু থানার উপপরিদর্শক সোহেল জানান, এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিত শিশুর বাবা থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)