ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নৈতিকতা মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা সম্পন্ন জাতি গঠন করে সরকারের গৃহীত এসডিজি বাস্তবায়ন ও উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৫ম-পর্যায় শীর্ষক প্রকল্পের ভূমিকা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সে কথা বলেন। এ সময় মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
