করোনা : চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৬ জন সুস্থ

আপলোড তারিখঃ 2020-06-29 ইং
করোনা : চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ৬ জন সুস্থ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে নতুন কোনো ফলাফল পায়নি জেলা সিভিল সার্জন অফিস। গতকাল রোববার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২১২ জন। জেলায় গতকাল নতুন সুস্থ হয়েছেন ৬ জন। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ৩২টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ৮টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৪টি, দামুড়হুদা উপজেলা থেকে ৯টি ও জীবননগর উপজেলা থেকে ৩টি নমুনাসহ সংগৃহীত ৩২টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্য মতে, গতকাল কুষ্টিয়ার ১৯৭টি, মেহেরপুরের ৭টি, নড়াইলের ৭৮টি নমুনাসহ মোট ২৮২টি নমুনা পরীক্ষা করে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৯ জন, কুমারখালী উপজেলায় ১০ জন, ভেড়ামারা উপজেলার ৪ জন ও দৌলতপুর উপজেলায় ৪ জনসহ মোট ৩৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মেহেরপুরের ৭টি নমুনা পরীক্ষা করে সবগুলো রিপোর্ট নেগেটিভ এসেছে। নড়াইলের ৭৮টি নমুনা পরীক্ষা করে ১২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া নড়াইল জেলার ১ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। গতকাল চুয়াডাঙ্গায় নতুন ৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১২১ জন। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন দুমুড়হুদা উপজেলার তিন পুলিশ সদস্য, আলমডাঙ্গা উপজেলার ১ জনসহসহ ৪ জন ও হোম আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন আলমডাঙ্গা উপজেলার আরও ২ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২০৮৩টি। প্রাপ্ত ফলাফল ১৯৬৭টি। করোনা শনাক্ত হয়েছে ২১২ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ১৯৬০ জনের। সুস্থ ১২১ জন ও মৃত্যু ২ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)