ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তিন দিন পর আবুল কালাম আজাদ (৩৭) নামের এক দন্ত চিকিৎসক মারা গেছেন। গতকাল শনিবার ভোরে অজ্ঞান অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গত ২৪ জুন আলমডাঙ্গা শহরের স্টেশন রোডে সড়ক দুর্ঘটনায় তাঁর এক পা ভেঙে যায়। ওই সময় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পরদিন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মৃত দন্ত চিকিৎসকের পরিবার সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে রাতে ঘুমের ভেতর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সকালেই লাশ গ্রামে নিয়ে যাওয়া হয়। গতকাল জোহরের নামাজের পর জানাজা শেষে গ্রামের গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। দন্ত চিকিৎসক আবুল কালাম আজাদ আলমডাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি আলমডাঙ্গা শহরের আনন্দধাম এলাকায় বসবাস করতেন।
