কালীগঞ্জে ট্রাক চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-28 ইং
কালীগঞ্জে ট্রাক চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় রিমা খাতুন লিমা (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বলিদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা খাতুন বলিদাপাড়া গ্রামের লিটন হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের পাশেই দাঁড়িয়েছিল রিমা। দ্রুতগতিতে আসা যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু রিমা। ালীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু রিমার মৃতদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)