হাসাদাহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2020-06-28 ইং
হাসাদাহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের নানা অভিযোগ প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মেম্বার। গতকাল শনিবার বিকেল পাঁচটায় হাসাদাহ প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আব্দুল মালেক মেম্বার বলেন, ‘আমি রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান। আমি গ্রামের এক চায়ের দোকোনে চা খাচ্ছিলাম। এ সময় অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জার সঙ্গে গ্রাম্য একটা বিষয় নিয়ে আমার কথা কাটাকাটির একপর্যায়ে সে আমার শার্টের কলার চেপে ধরে। সেই সঙ্গে তার সঙ্গে থাকা তার অনুসারী কিছু লোকজন আমার সঙ্গে খুবই দুর্ব্যবহার করে এবং সে সময় ওই স্থানে উপস্থিত সবার সামনে তাহাজ্জাত মির্জা আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে।’ তিনি আরও বলেন, ‘ইতিপূর্বে তাহাজ্জত মির্জা আমার সঙ্গে বেশ কয়েকবার এই ধরনের দুর্ব্যবহার করেছে এবং আমাকে প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে। তাই আমি এবং আমার পরিবার বর্তমানে অত্যান্ত ঝুঁকির মধ্যে জীবনযাপন করছি। এ ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়, সে জন্য তাহাজ্জত মির্জার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ এদিকে, শেষ খবর পাওয়া অভিযুক্ত তাহাজ্জত মির্জার বিরুদ্ধে জীবননগর থানা এবং স্থানীয় রায়পুর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান অভিযোগকারী আব্দুল মালেক মেম্বার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)