ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মুজিব শতবর্ষ ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭১ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে মেহেরপুর জেলা যুবলীগ। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সকালে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন শহরের শেখপাড়া কবরস্থানে গাছের চারা লাগিয়ে দুই হাজার গাছের চারা লাগানোর উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শাকিল রাব্বী ইভান, আব্দুল্লাহ আল বাপ্পী, সৈয়দ মনজুরুল কবির রিপন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন, ইয়ানুছ আলী, আমানুর রহমান সোহেল, সাজেদুর রহমান সাজু, সাইফুল ইসলাম উজ্জ্বল, শেখ সারাফত, আফজাল হোসেন লিখন, শেখ কাজল, শাহাজান আলীসহ যুবলীগের নেতা-র্কমীরা।
