মেহেরপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মাস্ক ও লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-28 ইং
মেহেরপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মাস্ক ও লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নির্দেশে মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পথচারীদের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল এই মাস্ক বিতরণের উদ্বোধন করেন। এ দিন মেহেরপুর কলেজ মোড়, হাসপাতাল মোড়ে পথচারী ও বড় বাজারের কাঁচা বাজারের সাধারণ মানুষের মধ্যে এক হাজার মাস্ক বিতরণ করা হয়। সেই সঙ্গে পথচারীদের সচেতন করার লক্ষে স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হাসান আসিফ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মেহেরপুর জেলা শাখার সভাপতি মজিবুল হক মিলন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজীব, সহসভাপতি রাজু আহমেদ লিটিল, সোহাগ, তরুন, জাহিদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজন, প্রজন্ম লীগ নেতা, রহিম, রণ্টু, সাজেদুল, সুমন, সাহাবুল, জাহিদ, মনির প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)