ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলম হোসেন নিজ বাসভবনে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্পেশালাইজড হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। কুষ্টিয়া জেলার ইবি থানার মাজিহাট গ্রামের অভিজাত পরিবারের সন্তান আলম হোসেন চাকরি সূত্রে সপরিবারে দীর্ঘদিন আলমডাঙ্গা মাদ্রাসা পাড়ায় বসবাস করেন। সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ারসহ কলেজের সব শিক্ষক তাঁর আশু রোগমুক্তি কামনা করেছেন।
