আলমডাঙ্গার ঘোষবিলার সজিবসহ নিহত ২

আপলোড তারিখঃ 2020-06-27 ইং
আলমডাঙ্গার ঘোষবিলার সজিবসহ নিহত ২ ছবির ক্যাপশন:
শৈলকুপার বিভিন্ন স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভারসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের দুধসরা নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক আব্দুল হান্নান (২৮)। আহত হন হেলপারসহ দুজন। নিহত চালক হান্নান শৈলকুপার বারইপাড়া গ্রামের বাবর আলীর ছেলে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এছাড়া চড়িয়ার বিলে সজিব নামে আরও একজন নিহত হন। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুধসর আবাসন এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই চালক নিহত হন। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি উদ্ধার তৎপরতা চালায়। এদিকে, একই সময়ে চরিয়ারবিল নামক স্থানে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাসের হেলপার সজিব নিহত হন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের সঙ্গে এ সংঘর্ষ হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)