দামুড়হুদায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

আপলোড তারিখঃ 2020-06-27 ইং
দামুড়হুদায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পরানপুর গ্রামের মৃত আজিবরের ছেলে রাশেদ (২৪) ও হুদাপাড়া গ্রামের মনিরুল ওরফে বগু মোড়লের ছেলে আজিজুল ওরফে বগুগিরি মণ্ডল (২২)। গত বৃহস্পতিবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। জানা যায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নির্দেশনায় কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই মেজবাহুর রহমান, এসআই আলমগীর কবীর, এএসআই সাঈদুজ্জামান, এএসআই লিয়াকত আলী ও এএসআই রওশন ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার পরানপুর গ্রামের মৃত আজিবরের ছেলে রাশেদকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে উপজেলার হুদাপাড়া গ্রামের মনিরুল ওরফে বগু মোড়লের ছেলে আজিজুল ওরফে বগু গিরি মণ্ডলকে আটক করে পরে তাঁর দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)