রকি সভাপতি ও শ্রাবণ সম্পাদক নির্বাচিত

আপলোড তারিখঃ 2020-06-27 ইং
রকি সভাপতি ও শ্রাবণ সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন:
মেহেরপুরের মোমিনপুরে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের কমিটি গঠন প্রতিবেদক, বারাদী: ‘সাহায্যের হাত সবার আগে’ এ স্লোগানে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-১৭ ব্যাচের হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন নামক সংগঠনের অভিষেক ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। রকি আহমেদের সভাপতিত্বে ও ওয়ালিদ আহমেদ শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন। অনুষ্ঠানে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের নবগঠিত কমিটিতে রকি আহমেদ সভাপতি, ওয়ালিদ আহমেদ শ্রাবণ সাধারণ সম্পাদক ও আকাশ মল্লিককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তুহিন সরদার, শাইখ আহমেদ হোসাইন, আহমে, নাহিদ, আফরিন, ইউসুফ আলী, কাজী রওনক জাহান, সাইন সুমাইয়া আফ্রিন, মুনতাসীর মামুন, ইশতিয়াক মোমিন, নিলয়, তাবাসসুম, হুমায়রা, নিপা, মেহের আফরোজ, শ্রী মিঠুন প্রামাণিক, জুনায়েদ, সাজিদুর রহমান শুভ, লিজন আলী, মো. রতন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)