ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-06-27 ইং
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ স্লোগানে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টুর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। ক্যাম্পের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিণ্টু। পরে শহরের বিভিন্ন এলাকার ৩ শ দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে আগতদের সেবা প্রদান করেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন নবগঙ্গা রক্ষা পরিষদের আহ্বায়ক কে এম সাইফুজ্জামান শিমুল ও ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গোর্কি। আগামী মাস থেকে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার পৌর এলাকার বিভিন্ন স্থানে এ চিকিৎসাসেবা প্রদান করা হবে বলে জানান আয়োজকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)