চুয়াডাঙ্গার চণ্ডিপুরে ট্রাক্টর চাপায় যুবক মৃত্যুশয্যায়

আপলোড তারিখঃ 2020-06-26 ইং
চুয়াডাঙ্গার চণ্ডিপুরে ট্রাক্টর চাপায় যুবক মৃত্যুশয্যায় ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার চণ্ডিপুরে জমি চাষাবাদের সময় ছিটকে পড়ে ট্রাক্টরের চাপায় গুরুতর আহত হয়েছেন গিয়াসউদ্দিন (৩৫) নামের এক যুবক। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী রেফার্ড করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত গিয়াসউদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ চণ্ডিপুর গ্রামের হাসান আলী ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় গিয়াসউদ্দিন ট্রাক্টর নিয়ে জমি চাষাবাদ করছিলেন। এ সময় হঠাৎ ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে যান। এতে গিয়াসউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পেয়েছেন গিয়াসউদ্দিন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাইরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)