ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী খড়িখালী নামক স্থানে বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আক্তারুল ইসলাম (২১) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আক্তারুল যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের ইমারত হোসেনের ছেলে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার জানান, বালুভর্তি ট্রাকটি ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথের মধ্যে সদর উপজেলার বিষয়খালী এলাকার খড়িখালী নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এ সময় ট্রাকচালক আক্তারুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
