স্বাস্থ্যঝুঁকি নিয়েই চলছে আম বাজার!

আপলোড তারিখঃ 2020-06-26 ইং
স্বাস্থ্যঝুঁকি নিয়েই চলছে আম বাজার! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলছে পৌর শহরে আম বাজার। মহামারি করোনাভাইরাসের কারণে জনসমাগন রোধ করার লক্ষে সরকারিভাবে স্বাস্থ্যবিধি মেনে হাট-বাজার পরিচালনা করার কথা থাকলেও আম বাজারের কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। প্রতিদিন সকাল থেকে জীবননগর পৌর শহরের ইসলামী ব্যাংকের পেছনে আম বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু সেখানে নেই কোনো হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক ট্যানেলের ব্যবস্থা। আম ক্রেতা-বিক্রেতারাও মাস্ক ব্যবহার করছেন না। ফলে এক প্রকার স্বাস্থ্যঝুঁকি নিয়েই চলছে জীবননগর উপজেলার একমাত্র আম বাজার। ফলে যেকোনো সময় ভয়াবহ আকারে ছড়িয়ে যেতে পারে মহামারি করোনাভাইরাস। ইতিমধ্যেই জীবননগর ইসলামী ব্যাংকের ১১জন কর্মকর্তাসহ উপজেলায় বেশ কয়েকজন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই স্বাস্থ্যবিধি না মেনে এমন আম বাজার পরিচালনা করাই জনসম্মুখে নানা প্রশ্ন দেখা দিয়েছি। এদিকে, স্থানীয় ব্যক্তিরা বলছেন, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন স্থান থেকে আমের ব্যাপারীরা জীবননগর পৌর শহরের আম বাজারে প্রবেশ করছেন। আম বাজার থেকেই হয়ত মহামারি করোনাভাইরাস ছড়াচ্ছে। বিশেষ করে ইসলামী ব্যাংকেই আম ব্যাপারীদের লেনদেন বেশি হয়ে থাকে। এসব আম ব্যাপারীদের কারণেই ইসলামী ব্যাংকে এ ভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রকাশ্য স্বাস্থ্যবিধি না মেনে আম বাজার পরিচালনা করা হলেও প্রশাসনিকভাবে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আম বাজার পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন জীবননগর উপজেলাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)