ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গাঁজসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর ফাঁড়ির পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতগাড়ী পুরাতন পাড়া থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ী পুরাতন পাড়ার মৃত সফেজ উদ্দীনের ছেলে আলোচিত মাদক ব্যবসায়ী আজিম উদ্দীন (৫০) ও একই এলাকার মৃত সাকের মিস্ত্রির ছেলে আবু তালেব (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক এসআই ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে সাতগাড়ী পুরাতন পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আজিম উদ্দীন ও আবু তালেবকে আটক করেন। এ সময় আটককৃতদের শরীর তল্লাশী করে ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের সদর থানায় প্রেরণ করেন।
