দর্শনার চণ্ডিপুরে এক কেজি গাঁজাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2020-06-26 ইং
দর্শনার চণ্ডিপুরে এক কেজি গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দর্শনার চণ্ডিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ হাসান মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাঁকে আটক করা হয়। আটক হাসান মিয়া চণ্ডিপুর বাগানপাড়ার জমিরের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে দর্শনা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়ের চণ্ডিপুর বাগানপাড়ার হাসান মিয়াকে আটক করেন। পরে তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা, একটি মোবাইল সেট এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃতকে আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)