কাঁদা রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ

আপলোড তারিখঃ 2020-06-26 ইং
কাঁদা রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ ছবির ক্যাপশন:
১ কিলোমিটার রাস্তার জন্য ঘুরতে হয় ৫ কিলোমিটার প্রতিবেদক, হিজলগাড়ী: মাত্র ১ কিলোমিটার রাস্তার জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঁঝরী গ্রামবাসীকে ঘুরতে হয় ৫ কিলোমিটার। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও রাস্তা পাকা না হওয়ায় কাদা রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ করেছেন স্থানীয়রা। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঁঝরী গ্রাম থেকে যদুপুর গ্রামে যাওয়ার একমাত্র রাস্তার মধ্যবর্তী স্থানে প্রায় ১ কিলোমিটার রাস্তা হেরিং কিংবা পাকাকরণ না হওয়ায় সামান্য বৃষ্টির সময় হাঁটু সময় কাদার সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় দুই গ্রামের মানুষজনকে। সবচেয়ে বেশি সমস্যয় পড়তে হয় যদুপুর প্রাইমারি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরনের দাবি জানিয়ে আসলেও পাকাকরণ না হওয়ায় কাদা রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ করেছেন যদুপুর ও ঝাঁঝরী গ্রামের কিছু যুবক। রাস্তা নিয়ে দুই গ্রামবাসীর দুভোর্গের বিষয়ে শেকড়ের সভাপতি শামীম হোসেন মিজি বলেন, মাত্র ১ কিলোমিটার রাস্তার জন্য ঝাঁঝরী গ্রামবাসীকে ৫ কিলোমিটার ঘুরে আনসারবাড়ীয়া স্টেশন, আন্দুলবাড়ীয়া কলেজে যেতে হয়। দ্রুত রাস্তাটি হেরিং অথবা পাকা করলে সবার দুর্ভোগ লাঘব হবে। এ বিষয়ে বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার জানান, রাস্তাটি জনগণের চলাচলের জন্য দ্রুত সংস্কার করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)