চুয়াডাঙ্গায় ৪৮ জন ব্রাহ্মণ পুরোহিতকে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
চুয়াডাঙ্গায় ৪৮ জন ব্রাহ্মণ পুরোহিতকে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার ৪৮ জন সদস্যের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাঁদের মধ্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের পক্ষে এ খাদ্যসামগ্রী তুলে দেন সহকারী কমিশনার ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি দেবেন্দ্র নাথ দোবে, সিনিয়র সহসভাপতি জয়ন্ত কুমার সিংহ রায়, সাধারণ সম্পাদক নিশীথ চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)