মেহেরপুরে আরও ৬ জনের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
মেহেরপুরে আরও ৬ জনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে ২০টি প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৬টি পজিটিভ। এর মধ্যে মেহেরপুর শহরে ৫ জন এবং মুজিবনগর উপজেলায় ১ জন পজিটিভ। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেরপুর থেকে করোনাভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ২০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ৬টি পজিটিভ রিপোর্ট এবং বাকি ১৪ জনের নেগেটিভ। এদের মধ্যে মেহেরপুর শহরের চক্রপাড়ায় ৩ জন, মল্লিক পাড়ায় ১ জন, মণ্ডলপাড়ায় ১ জন ও মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের ১ জন। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেরপুরে নতুন করে ৬ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছে। সেই সঙ্গে গতকাল বুধবার নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৯ জনের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)