ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে সুফল বিশ্বাস নামের খ্রিস্টান সম্প্রদায়ের একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত সুফল বিশ্বাস মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের মৃত পচা বিশ্বাসের ছেলে।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ান আহমেদ জানান, সুফল বিশ্বাসকে বেলা দুইটার দিকে তাঁর পরিবারে লোকজন হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। মৃত ব্যক্তির শরীরে করোনা উপসর্গ ছিল এবং তিনি জ্বর, ঠাণ্ডা কাঁশিতে ভুগছিলেন। তাই তাঁর সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বা কাল তাঁর সোয়াব পরীক্ষার রেজাল্ট আসলে বোঝা যাবে তিনি করোনা পজেটিভ ছিলেন কি না।
মৃত সুফল বিশ্বাসকে গতকাল বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধায়নে স্বাস্থ্যবিধি মেনে খ্রিস্টান ধর্মমতে দাফন করা হয়। এদিকে, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে অনুরোধ করেছেন।
