ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনের জরিমানা ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ফুটবলার লিওনেল মেসির জন্মদিন পালন প্রতিবেদক, দামুড়হুদা: সরকারি আইন অমান্য করে দামুড়হুদা উপজেলা সদরে দোকান খোলার অপরাধে ৮ দোকানের মালিককে ১২ হাজার ৫ শ টাকা ও কফি হাউজে বসে ফুটবলার লিওনেল মেসির জন্মদিন পালন করার অপরাধে ১৫ জনকে ১ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহাম্মদ, ফিরোজ হোসেন ও হাবিবুর রহমান। গতকাল বুধবার রাত আটটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সরকারি আইন অমান্য করে দামুড়হুদা উপজেলা সদরে দোকান খোলার অপরাধে দোষী সাব্যস্ত করে ১৮৬০ সালের ২৭৯ ও ১৮৮ ধারায় ৬ দোকানের মালিককে ৬ হাজার টাকা, এক মোটর গ্যারেজ মালিককে ৫ শ টাকা, কফি হাউজে ৬ হাজার টাকা এবং ফুটবলার মেসির জন্মদিন পালন করায় ১৫ জনকে ১৫ শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পেশকার কামরুজ্জামান, এখলাছুর রহমান, আব্দুল লতিফ ও সেনাবাহিনীর চৌকস একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)