জীবননগরে কৃষকদের মধ্যে বীজধান বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
জীবননগরে কৃষকদের মধ্যে বীজধান বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে কৃষকদের মধ্যে বায়ার কোম্পানির বীজ ধান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বায়ার কোম্পানির আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৩৩৩ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মধ্যে এ ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ ধান বিতরণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন, বায়ার কোম্পানির এফ এ বিল্লাল হোসেন, সিসিএস রাশিদুল ইসলাম, সিসিএ হারুন-অর-রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বায়ার কোম্পানির টেরিটরি কৃষিবিদ জি এম মাসুদুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)