দুটি ভারতীয় মহিষ ও ৪৯ বোতল মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
দুটি ভারতীয় মহিষ ও ৪৯ বোতল মদ উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনার থানার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী ভিযান চালিয়ে ভারতীয় দুটি মহিষ ও ৪৯ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার পৃথক সময়ে পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বুধবার বেলা দেড়টার দিকে এফআইজি ও আরআইবি সদস্যের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. সফিকুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অর্ন্তগত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৯ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে দুটি ভারতীয় মহিষ আটক করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। আটককৃত মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। একইদিন রাত আটটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের মাঠ থেকে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭৩ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)