এমপি ছেলুন জোয়ার্দ্দারের শোক প্রকাশ

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দারের শোক প্রকাশ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার রেজা জোয়ার্দ্দারের ইন্তেকাল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আলী হোসেন সুপার মার্কেটের মালিক মৃত আলী হোসেন জোয়ার্দ্দারের বড় ছেলে রেজা হোসেন জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার বিকেল চারটায় বার্ধক্যজনিত কারণে শহরের মাঝেরপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। রেজা হোসেন জোয়ার্দ্দার মৃত আলী হোসেন জোয়ার্দ্দারের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার বড়। তিনি পেশায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন এবং বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন। চাকরি থেকে অবসরের পর তিনি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। রেজা হোসেন জোয়ার্দ্দারের মৃত্যুর সংবাদ শুনে তাঁর বাসভবনে ছুটে যান মরহুমের ঘনিষ্ট বন্ধু চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের একমাত্র কন্যা চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী সদস্য রোজিনা জোয়ার্দ্দার সাথী জানান, তাঁর পিতা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন শয্যাসায়ী ছিলেন। বুধবার বিকেল ৪টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এশার নামাজের পর জান্নাতুল মাওলা কবরস্থানসংলগ্ন মসজিদে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক সন্তুপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলী হোসেন সুপার মার্কেটের দোকান মালিক ব্যবসায়ী সমিতি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)