জীবননগরে আরও ৬ ব্যাংক কর্মীর করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
জীবননগরে আরও ৬ ব্যাংক কর্মীর করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর ইসলামী ব্যাংকের ছয়জনসহ চুয়াডাঙ্গা জেলায় মোট সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাবের রিপোর্টের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন নতুন সাতজনের শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও চুয়াডাঙ্গার একটি ফলোআপ রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৩ জনে। এদিকে, গত মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা করোনা পজেটিভ এক রোগীর স্বজন, তাঁর চিকিৎসাসেবার কাজে নিয়োজিত চিকিৎসক ও নার্সদের রিপোর্ট নেগেটিভ আসে বলে জানান সিভিল সার্জন। মঙ্গলবার থেকে হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ড লকডাউন ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় কোনো সুস্থতার খবর নেই। জেলায় মোট সুস্থতা ১১০ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনার মধ্যে ৭ জনের পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ৭ জনই জীবননগর উপজেলার। এর মধ্যে ৬ জন ইসলামী ব্যাংকে কর্মরত। তিনি আরও বলেন, হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা পজিটিভ রোগীর স্বজন, ওয়ার্ডে কর্মরত চিকিৎসক, সেবিকাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)