জীবননগরে ৬টি বাড়ি ‘লকডাউন’ করল পুলিশ

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
জীবননগরে ৬টি বাড়ি ‘লকডাউন’ করল পুলিশ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত দুই দিন আগে জীবননগর উপজেলায় পাঁচ ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জীবননগর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। গতকাল বুধবার জীবননগর পৌর এলাকার ছয়টি বাড়িতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম লাল ফিতা ঝুলিয়ে লকডাউন ঘোষণা করেন এবং লকডাউনে থাকা পরিবারগুলোর সদস্যরা যাতে বাড়ি থেকে বের না হয়, সে বিষয়ে নিদের্শনা প্রদান করেন। এ সময় জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘যে সব পরিবারগুলোর লকডাউন ঘোষণা করা হয়েছে, তারা যদি সরকারি আদেশ অমান্য করে চলাফেরা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)