আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন আহত

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা স্টেশন রোডে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ তিনজন আহত হয়েছে। গতকাল গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আনান্দধামের ডেন্টিস্ট আবুল কালাম আজাদ, তার স্ত্রী ও ছেলে। জানা গেছে, আলমডাঙ্গা যুবলীগ নেতা গবিন্দপুর গ্রামের ডিটোর জামাই ও আনন্দধামে বসবাস রত চরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ডেন্টিস্ট আবুল কালাম আজাদ, তার স্ত্রী জেসমিন আক্তার ও ছেলেকে সাথে মোটরসাইকেল যোগে ঘোরাঘুরি করছিলো। বিকেলের দিকে স্টেশন রোডে মোটরসাইকেল নিয়ে যাবার সময় মৃত ছয়ফর মিয়ার ছেলে সৈকত সামনে দিক দিয়ে মাইক্রো গাড়ি চালিয়ে আসার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা দিলে তারা রোডের উপর ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা বাবা-মা-ছেলে আহত হলে তাদের প্রথমে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুষ্টিয়ায় সদর হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)