ঝিনাইদহে জোড়া খুন মামলায় আরও চারজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
ঝিনাইদহে জোড়া খুন মামলায় আরও চারজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিশংকরপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আওয়ামী লীগের দুই নেতা আলাপ শেখ ও নুর ইসলাম হত্যা মামলায় আরও চার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- হুদা বাকড়ী গ্রামের রফিকুল ইসলাম কাজলের ছেলে রেজওয়ানুল ইসলাম বাপ্পী (৩০), কোদালিয়া গ্রামের মধু মুন্সির ছেলে আনিসুর রহমান সোহেল (৩৩), সুতলীয়া গ্রামের মৃত সায়েদ আলী মিয়ার ছেলে মোহাম্মদ আলী মিয়া (৫৮) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আরিফুর রহমান আরিফ (৩০)। গত মঙ্গলবার বিকেলে সদর থানা পুলিশ মাগুরা শহরের রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে। এ মামলায় এ পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঝিনাইদহের হরিশংকরপুরে আধিপত্য নিয়ে চলতি মাসের ৪ তারিখে স্থানীয় আওয়ামী লীগের বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম গ্রুপের অতর্কিত হামলায় সাবেক চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদ গ্রুপের স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা আলাপ শেখ নিহত হন। তার দুদিন পরে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামও নিহত হন। এ ঘটনায় নিহত আলাপ শেখের ভাই গোলাপ শেখ বাদী হয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম বিল্লাহসহ ২৫ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় হত্যার দুদিন পরে গ্রাম্য অস্ত্র-সস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বাকি এজাহারনামীয় আসামিদের মধ্যে গত সোমবার বিকেলে মাগুরা ও কুষ্টিয়া জেলা শহর থেকে অভিযান চালিয়ে সোমবার ছয়জন এবং মঙ্গলবার বিকেলে মাগুরা জেলা শহরের রামনগর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ দুটি হত্যা মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)