ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানসহ ১৬ জনের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানসহ ১৬ জনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৮ জন। আক্রান্তদের মধ্যে শৈলকুপা আওয়ামী লীগের নেতা ও উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবদার মোল্লাসহ তাঁর পরিবারের চার সদস্য রয়েছেন। এই নিয়ে শৈলকুপায় ৩০ জন করোনায় আক্রান্ত হলেন। এ খবর নিশ্চিত করেছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার সকালে যশোর ল্যাব থেকে ঝিনাইদহে ৪৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৬টি পজেটিভ। আক্রান্তরা হলেন সদর উপজেলায় ৪, কালীগঞ্জ উপজেলায় ১ জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিণাকুণ্ডু ১জন এবং মহেশপুর উপজেলায় ৪ জন। আক্রান্ত ১৪৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। শৈলকুপা ও কালীগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এখনও রেড, ইয়োলো বা গ্রিন জোন নির্ধারণ করা হয়নি বলে জানান সিভিল সার্জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)