জীবননগরে করোনা সচেতনতায় সাইকেল র‌্যালি

আপলোড তারিখঃ 2020-06-25 ইং
জীবননগরে করোনা সচেতনতায় সাইকেল র‌্যালি ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জীবননগর ইয়ুথ অ্যাসেম্বলির আয়োজনে এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। ইয়ুথ অ্যাসেম্বলির সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজামান যুদ্ধ, ইয়ুথ অ্যাসেম্বলির সমন্বকারী সজল হোসেন, লিটন মিয়া, যুগ্ম আহ্বায়ক নিশান, রাজিব হোসেন, প্রান্তি, লাবনী, সদস্য ঐশ্বর্য সাহা, মিম, সম্রাটসহ সংগঠনের সদস্যরা। সাইকেল র‌্যালিটি জীবননগর উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)