চুয়াডাঙ্গায় প্রবাসীর মেয়েকে উত্ত্যাক্ত, বখাটে আটক

আপলোড তারিখঃ 2020-06-24 ইং
চুয়াডাঙ্গায় প্রবাসীর মেয়েকে উত্ত্যাক্ত, বখাটে আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক উত্ত্যাক্তকারীরে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের মাঝের পাড়ার প্রবাসী মুজিবুর রহমানে বাড়িতে পটকা ফোটানোর সময় স্থানীয়রা উত্ত্যাক্তকারী বখাটে জিসানকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দেয়। জানা গেছে, প্রায় এক বছর ধরে মাঝের পাড়ার প্রবাসী মুজিবুর রহমানের মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যাক্ত করে আসছিল মসজিদ পাড়ার জনি মণ্ডলের ছেলে জিসান। জিসানের প্রস্তাবে মেয়েটি রাজি না হওযায় গতকাল রাত সোয়া ১০টার দিকে আতঙ্ক সৃষ্টির জন্য প্রবাসীর বাড়িতে পটকা মারে জিসান। এ সময় স্থানীয়রা তাকে ধরে মারধর করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জিসান। পরে স্থানীয়রা উত্তম মাধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)