মানসিক ভারসাম্যহীন রোগী আটক

আপলোড তারিখঃ 2020-06-24 ইং
মানসিক ভারসাম্যহীন রোগী আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে করোনা সর্তক করাকালে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে পিপিই পরিধান করে করোনাবিষয়ক সতর্ককরণ করার সময় রাকিবুল (২৯) নামের এক মানসিক ভারসাম্যহীন রোগীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। রাকিবুল মেহেরপুর সদর উপজেলার ট্যাংরামারী গ্রামের মোকলেসুর রহমানের ছেলে। মানসিক প্রতিবন্ধী রাকিবুলের পরিচয় নিশ্চিত হলে তাঁকে গতকাল দুপুরেই পরিবারের সদস্যদের নিকট তুলে দেয় থানা কর্তৃপক্ষ। জানা যায়, গত দুই-এক দিন যাবত রাকিবুল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় পিপিই পরিধান করে সাধারণ মানুষদের মাস্ক পরতে ও করোনা মোকাবিলায় সতর্ক থাকার জন্য উৎসাহিত করছিলেন। এ সময় হাসপাতাল এলাকায় কর্তব্যরত একজন পুলিশ সদস্যের নজরে পড়লে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর আচরণে ও কথা বার্তায় অসংগতি দেখা দিলে তাঁকে সদর থানায় নেওয়া হয়। রাকিবুল মানসিক ভারসাম্যহীন অনুমান হলে তাঁর পরিবারের সদস্যদের চুয়াডাঙ্গা থানায় ডাকা হয়। পরিবারের সদস্যরা তাঁর মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি নিশ্চিত করলে রাকিবুলকে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ছেলেটি সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। হাসপাতাল এলাকায় পিপিই পরে মানুষকে মাস্ক পরতে বলা ও করোনা সতর্ককরণকালে পুলিশের নজরে পড়ে। পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তায় অসংগতি দেখা দিলে তাঁকে থানায় নেওয়া হয়। পরে ছেলেটি মানসিক ভারসাম্যহীন নিশ্চিত হলে তাঁর পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)