চুয়াডাঙ্গায় গলায় খাবার আটকে প্রতিবদ্ধী কিশোরীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-24 ইং
চুয়াডাঙ্গায় গলায় খাবার আটকে প্রতিবদ্ধী কিশোরীর মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকায় গলায় খাবার আটকে জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত পুলিশ সদস্য সানোয়ার হোসেনের প্রতিবদ্ধী কিশোরী মেয়ে ফিমি খাতুনের (১৮) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে চুয়ডাঙ্গা পৌর এলাকার পলাশ পাড়া ভাড়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফিমি খাতুনকে মৃত ঘোষণা করেন। জানা যায়, শারীরিক প্রতিবন্ধী হওয়াই ফিমি মায়ের হাতে শুয়ে শুয়ে ভাত খেতেন। গতকাল সকাল আটটার দিকে খাবার খাওয়ার সময় হঠাৎ করেই তাঁর গলায় খাবার আটকে যায়। শ্বাস নিয়ে কষ্ট হওয়ায় তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস তাঁকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির বলেন, শ্বাসনালীতে খাবার আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে মেয়েটির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা সকাল সাড়ে আটটার দিকে তাঁকে জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এদিকে, গতকাল সকালেই অ্যাম্বুলেন্সযোগে ফিমির মরদেহ নিয়ে সানোয়ার হোসেনের নিজ জেলা কুষ্টিয়া কুমারখালিতে নিয়ে যাওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)